আইফোনে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সুখবর
আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন অনেকেই। তাই আইফোন ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরির সুবিধা চালু করেছে ক্রোম ব্রাউজার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করে আইফোনের পর্দায় রাখা যাবে। পরে লিংকটিতে ক্লিক করলেই সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
নতুন এ সুবিধা কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীরা চাইলে একাধিক ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করতে পারবেন। আইফোনের পর্দায় আলাদাভাবে লিংকগুলো থাকায় সহজে প্রয়োজনীয় ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। ফলে ব্রাউজার চালু করে ওয়েবসাইটের নাম লেখার জন্য বাড়তি সময় নষ্ট করতে হবে না।

No comments:
Post a Comment